উবার ভাড়া বিকাশ ও ড্রাইভারের সমস্যা।

আমাদের দেশে একটি জনপ্রিয় ও বহুল ব্যাবহৃত রাইড শেয়ারিং অ্যাপ উবার। কিন্তু এত জনপ্রিয় হওয়া সত্তেও এই অ্যাপ ব্যাবহারে যাত্রী এবং ড্রাইভার উভয়কেই পড়তে হয় নানা অসুবিধায়। আজকে এমনই একটা বিষয়, উবার বিকাশ পেমেন্ট অপশন নিয়ে আলোচনা করবো।

উবার অ্যাপ ব্যাবহার করে থাকলে আপনি কখনোনা কখনো ড্রাইভারের এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন: 

১। আপনি কি বিকাশে পেমেন্ট করবেন?

২।আপনি কোথায় যাবেন? 

৩। আপনি কোথায় আছেন?

অনেক যাত্রী এসব প্রশ্ন শুনে অত্যান্তু বিরক্ত হন আবার কেউ কেউ সুন্দর ভাবে উত্তর দেন। তাই যারা বিরক্ত হন, তাদের উদ্দেশ্যে বলি, প্রথমেই বিরক্ত হবেন না, ড্রাইভারদের এমন প্রশ্নের কারন জানার চেষ্টা করুন।


কেনো এমন প্রশ্নো করে?

১। আপনি কি বিকাশে পেমেন্ট করবেন?

উবার বিকাশ অপশনের জন্য যাত্রীদের একটা বিশাল সুবিধা হলেও যারা চালক উপার্জনের জন্য নেমেছেন তাদের অধিকারের ওপর একটি চরম আঘাত। 

উবার বিকাশে ড্রাইভারের সমস্যা:

উবারের ভাড়া বিকাশ করা হলে এটি সরাসরি ড্রাইভারের বিকাশে যায় না, বরং এটি উবারের কাছে চলে যায়, এই বিকাশ করা ভাড়াটি উবার ড্রাইভার কে পরবর্তী সপ্তাহের একটি নিদিষ্ট দিনে (সাধারনত সোমবার) উত্তলোনের সুযোগ দেয়, তবে কোনো কারনে ব্যাঙ্ক বন্ধ থাকলে, টাকা তার পরবর্তী সপ্তাহের একটি নিদৃিষ্ট দিনে তুলতে পারে। 

অতএব যদি একজন ড্রাইভার ১ দিন ১০টি ভাড়া ধরে, এবং ৮টি তেই যদি বিকাশ পেমেন্ট হয়, সেদিন ড্রাইভার বাসায় তার লাভের কোনো টাকাই বাসায় নিয়ে যেতে পারবে না৷ তাহলে পরবর্তী দিন যদি তাকে গাড়ি নিয়ে নামতে হয় তাহলে বাসার টাকা দিয়ে জ্বালানি খরচ দিয়ে তবেই গাড়ি চালাতে হবে। এভাবে পরবর্তী দিন ও যদি বিকাশ পেমেন্ট হয়, সেদিনও চালক বাসায় কোনো টাকাই নিয়ে যেতে পারবেনা।

অ্যাপটির নাম রাইড শেয়ারিং হলেও আমাদের দেশে এটি অধিকাংশ মানুষের কাছে এটি রোজগারের একটি মাধ্যম, তারা রোজকার গাড়ি চালিয়ে সেই ইনকাম দিয়েই ঐ দিন পার করে, তার কাছে বাসা থেকে টাকা নিয়ে গাড়ি চালানোর সামর্থ্য নেই। অন্যদিকে উবারের ভাড়া নগদে পেমেন্ট করলে যাত্রীর কোনো ক্ষতিই নেই। উপরন্তু, শ্রমীকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরী পরিশোধ করা ইসলামের বিধান, আমাদের মুসলিমদের অবশ্যই এটি মেনে চলা উচিত। আর একান্তই যদি বিকাশ করতে হয়  চালকের পার্সোনাল বিকাশে বিকাশ করে দিন, এতে চালকের যেমন সুবিধা তেমনি যাত্রীরও সুবিধা।

তবে আমাদের দেশের মানুষ একটু, অসহিষ্ণু, স্বার্থপর আর গোয়ার ও বটে তারা কখনো ড্রাইভারের এই সমস্যার কথা জানার চেষ্টাও করে না, অহেতুক কমপ্লেইনের ঝুড়ি খুলে বসেন। তারা ভাবে ড্রাইভার উবারকে ফাকি দিয়ে টাকা নিজের পকেটে ভরবে। কিন্তু বিষয়টা এমন না, উবারের প্রাপ্য নিদৃষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করলে, ড্রাইভার অ্যাপ টি আর ব্যাবহারই করতে পারবেন না, এটি লক করে দেওয়া হয়।


তাই অনুগ্রহপুর্বক পরবর্তী রাইড শেয়ারে বিকাশ পেমেন্ট পরিহার করুন।একান্তই বিকাশ করতে হলে ড্রাইভারের পার্সোনাল বিকাশে বিকাশ করুন।



২। আপনি কোথায় যাবেন?

উবার অ্যাপের দুটি ভার্সন রয়েছে, একটি যাত্রীর জন্য অন্যটি চালকের জন্য। দুটির ব্যাবহার প্রক্রিয়া সম্পূর্ন আলাদা।

ধরুন যাত্রী নিজের ডেসটিনেশন সিলেক্ট করে, রাইড রিকুয়েষ্ট পাঠিয়েছেন, কিন্তু ওপাস থেকে ফোন করে চালক জানতে চাইছেন কোথায় যাবে? অনেকে এসব প্রশ্নের কারন না যেনেই চালকের সাথে খারাপ আচরন করে র্নিবুদ্ধিতার পরিচয় দেন।

এমন প্রশ্ন করার কারন হলো যখন চালক কোনো রিকুয়েস্ট পান, তার স্ক্রীনে একটি কাউন্টডাউন ছাড়া কিছুই দেখায় না। ১০ সেকেন্ডের মধ্যে তাকে রিকুয়েস্টটি অ্যাক্সেপ্ট করতে হয়, দেরি করলেই যাত্রী হাত ছাড়া, তাই তারা সময় অপচয় না করেই সরাসরি আপনাকে ফোন দিয়ে জানার চেষ্টা করেন আপনি কোথায় যাবেন। এছাড়াও কখন চালক কোনো কোনো বিশেষ সময়ে কিছু রুটের ভাড়া ধরতে চান না, এটা তাদের ব্যক্তি ও ব্যবসায়িক স্বাধীনতা। এক্ষেত্রে কালক্ষেপন না করে ২ মিনিটের ভিতরে ট্রীপ ক্যান্সেল করলে আপনাকে ক্যান্সেল ফি দিতে হবেনা।

এই বিষয় গুলোকে সহজ ভাবে নিতে শিখুন, যাত্রীকে যদি সাধারন ভাবে যেতে হতো কোনো ট্যাক্সি ক্যাবে করে তাতেও কোথায় যাবেন এটা তো বলতেই হতো, তাহলে উবার চালক নিজের পয়সা খরচ করে যদি আপনি কোথায় যাবেন এটা জিজ্ঞেস করে তাতে আপনার বিরক্ত হবার কোনো কারন নেই, আপনার রগচটা মনোভাবের জন্য আপনিই দায়ি আর বাজে ইউজার এক্সপেরিয়েন্সের জন্য উবার, তাই আজ থেকে চালক কে দোষ দেয়া বন্ধ করুন৷ সহনশীল হতে শিখুন।

উবার যেমন যাত্রী নিজের সুবিধার জন্য বেছে নিয়েছেন, তেমনি চালকও তার ব্যাবসায়িক উদ্দেশ্যে উবারে গাড়ি দিয়েছে। কিন্তু অধিকাংশ যাত্রী যারা কম্প্লেইন করেন বেশি তাদের দেখলে মনে হয় উবার তাদের খেদমত করার জন্য এসব চালক রেখেছে। যদি চালক নিজের সুবিধা না পায় সেও গাড়ি দিবে না আপনিও উবার পাবেন না। চালক ও যাত্রীর উভয়ের সুবিধা সমান ভাবে বিবেচনা করতে হবে। চালক বা যাত্রী কেউ একক ভাবে সুবিধাভোগের অধিকার রাখেনা।

৩। আপনি কোথায় আছেন?

আমাদের দেশে সাধারন যে অ্যাপগুলো রয়েছে তার GPS এর যে সুবিধা রয়েছে তা অত্যান্ত দুর্বল, এছাড়াও আমাদের দেশে অলিগলির অভাব নেই, কোনো রাস্তা বন্ধ কোনোটা কাটা, কোনোটায় প্রাচীর তুলে দিয়েছে, কোনোটায় গাড়ি ঢুকার মত জায়গায়ই নেই। এমতাঅবস্থায় ড্রাইভারকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে আপনার সাহায্যের দরকার রয়েছে। ড্রাইভার কে প্রয়োজনীয় তথ্য দিন আপনি কোথায় আছেন, এবং আপনার কাছে পৌছনোর উপায় সম্পর্কে।চালকের সাথে সহজ মনে তথ্য আদান প্রদান করলে যেমন আপনার সময় সাশ্রয় হবে, চালকেরও জ্বালানি খরচ বাচবে। 


পরিশেষে একটি কথা,

উবার এখন অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এছাড়াও অবস্থাপন্ন ঘরের ছেলেরাও হাত খরচা, সাইড ইনকাম, কিংবা শখের বসে রাইড শেয়ারে গাড়ি চালিয়ে থাকেন, তাই সবাইকে কর্মচারী কিংবা নিচু মনে করবেন না, উপরন্তু সকলের সাথে ভালো ব্যাবহার করাই বড় মানুষের পরিচয়। 


নাফিজ বারাকাহ্

Content Creator, Writer, Designer. Writes technology based articles, poems & Product reviews. Create gameplay videos on youtube, designs Logo, Poster also Typography as a Hobby.

Post a Comment

Thank you for sharing your valuable comment.

Previous Post Next Post