![]() |
| পাওয়ার অয়েল লিক |
পাওয়ার অয়েল কি এবং কি কাজে ব্যাবহার করা হয়?
স্টিয়ারিং হুইল এবং সামনের চাকার মধ্যে হাইড্রোলিক সংযোগ তৈরি করতে স্টিয়ারিং সিস্টেমে ব্যবহৃত হাইড্রোলিক ফ্লুইড হল পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। এটি চাকা ঘুরানোর জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার পরিমাণ হ্রাস করে। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড স্টিয়ারিং সিস্টেমের মধ্যে চলমান অংশগুলিকেও তৈলাক্ত করে।
পাওয়ার অয়েল কমে গেলে বা পড়ে গেলে কি হবে?
যদি গাড়ির পাওয়ার অয়েল কমে যায় তাহলে স্টিয়ারিং এর অটোমেটিক সিস্টেমের মধ্যে বাতাস প্রবেশ করতে পারবে, ফলে সিস্টেমটি সঠিকভাবে কাজ করবেনা, এর ফলে স্টিয়ারিং ঘোরানোর সময় বিরক্তিকর শব্দ করবে, সাথে সাথেই স্টিয়ারিং হার্ড হয়ে যাবে অর্থাৎ স্টিয়ারিং ঘোরানো কস্টকর হয়ে যাবে। এর সহজ সমাধান হলো পাওয়ার অয়েল দেওয়া।
পাওয়ার অয়েল লিক কেনো করে?
![]() |
| Toyota AE 100, AE110, AE111, Probox |
উপরের যন্ত্রটিই হলো পাওয়ার স্টিয়ারিং এর প্রধান যন্ত্র। এর ওপরে ক্যান এর মত কৌটাটিতে পাওয়ার অয়েল জমা থাকে। পাওয়ার অয়েল লিক করার দুটি কারন থাকতে পারে
১। ক্যানের মত কৌটাটিতে যদি কোনো ছিদ্র হয় তবে। এমনটি সচরাচর হয় না।
২। পাওয়ার স্টিয়ারিং এর মোটরটির নীচের দিকে একটি পাইপ রয়েছে, পাইপটি অত্যাধিক গরম ও প্রেসারের কারনে ফেটে বা ফুট হয়ে যেতে পারে। এই সমস্যাটি সচারাচর বেশি দেখা যায়।
১। ক্যানের মত কৌটাটিতে যদি কোনো ছিদ্র হয় তবে। এমনটি সচরাচর হয় না।
২। পাওয়ার স্টিয়ারিং এর মোটরটির নীচের দিকে একটি পাইপ রয়েছে, পাইপটি অত্যাধিক গরম ও প্রেসারের কারনে ফেটে বা ফুট হয়ে যেতে পারে। এই সমস্যাটি সচারাচর বেশি দেখা যায়।
তবে ভয় পাওয়ার কারন নেই, এটির সারানোর খরচ বেশিনা, একটি রিকন্ডিশন্ড পাইপ কিনতে আপনার ১৫০০ টাকা ও মজুরি খরচ ৫০০ (কর্মি ভেদে ভিন্ন হতে পারে) টাকা মিলে ২০০০ টাকা খরচ আসতে পারে।
নতুন পাইপ না কিনায় ভালো, কারন নতুন পাইপ আমাদের দেশেই তৈরী হয় বিধায় অতি অল্প সময়ে এটি ফেটে যায়। অন্যদিকে রিকন্ডিশন্ডটি আসলটির মতই সার্ভিস দিবে।


