কিভাবে আপনি যেকোনো ওয়েব পেইজ কে পিডিএফ (.pdf) ফরমেটে ডাউনলোড করবেন। How to download any web page in pdf format.


আমাদের অনেক সময় ওয়েব পেইজ গুলোকে ডাউনলোড করার দরকার পড়ে। ধরুন আপনি কোনো আর্টিকেল পড়ছেন, এই আর্টিকেলটি আপনি, আপনার কোনো বন্ধুকে দেখাতে চান, আবার আপনি স্ক্রিনসটও নিতে পারছেন না কারন, ওয়েব পেইজ টি অনেক বড় হওয়ার কারনে সেটি ঝাপসা হয়ে আছে। এমন সময় আপনি চাইলেই ওয়েব পেইজটি পিডিএফ (.Pdf) ফর্মাটে সংগ্রহ করতে পারবেন।

চলুন ধাপে ধাপে প্রক্রিয়াটি শিখি:

প্রথম আপনি যে ওয়েব পেইজটিতে যেতে চান  আপনার ফোনের বা কম্পিউটারের Chrome Browser এ ওয়েব পেইজটিতে প্রবেশ করুন। ( নমুনা হিসাবে আমি একটি ওয়েব পেইজ ওপেন করেছি নীচের ছবিতে)।

বিঃদ্রঃ যদি পেইজে কোনো অ্যাড থাকে সেটি ক্রস আইকনে ক্লিক করে অ্যাড টিকে কেটে দিবেন। 

১। পেইজটির একদম ওপরে ডান কোনায় ( ৩টি ডট যুক্ত) একটি আইকন দেখতে পারবেন, আইকনটিতে ক্লিক করুন।



২। ক্লিক করার পর নীচের ছবির মত একটি মেনু ওপেন হবে। এখান থেকে শেয়ার অপশনটি খুজে বের করুন ( ৭নং অপশন) । অপশন টিতে বাম দিকে চেপে ক্লিক করুন




৩। ক্লিক করার সাথে সাথে আরেকটি মেনু ওপেন হবে নীচের ছবির মত। নীচের দিকের অপশন গুলোকে বাদিকে স্লাইড করুন। এরপর Print অপশনটিতে ক্লিক করুন।




৪। Print অপশনে ক্লিক করার সাথে সাথে নীচের ছবির মত একটি ট্যাব ওপেন হবে।চাইলে এখান থেকে পাশের সবুজ কালারে বাটন টি চেপে ফাইলটি নামিয়ে নীতে পারেন কিন্তু যদি  পেইজের সাইজ নির্বাচন করতে চান তাহলে ছবি প্রদর্শিত তীর চিহ্নের জায়গায় ক্লিক করুন।




বিঃদ্রঃ  অনেক সময় পেইজ সাইজ ( Letter) সিলেক্টেড থাকলে, লেখা দুই পেইজের মধ্যবর্তী জায়গায় কেটে যেতে পারে, এক্ষেত্রে পেইজের সাইজ পরিবর্তন করে নীতে হবে।




এছাড়াও চাইলে Pages অপশন থেকে নিদৃষ্টি পেইজ পিডিএফ (.pdf) ফরম্যাটে পেতে পারেন। 

যেমন : পিডিএফ ফাইলটি যদি ১০ পৃষ্ঠার হয়ে থাকে আর আপনি যদি ৫টি পৃষ্টা নিতে চান সেক্ষেত্রে, Pages অপশনে যেয়ে Range সিলেক্ট করে 1-5 এভাবে লিখে দিলেই ১ থেকে পরবর্তী ৫টি পৃষ্টা ডাউনলোড হবে, চাইলে অন্য Range ও সিলেক্ট করতে পারেন।

৫। এর পর সবুজ রঙের PDF লেখা বাটন টিতে ক্লিক করলেই, ফাইলটি save করার জন্য লোকেশন সিলেক্ট করতে বলবে, লোকেশন সিলেক্ট করা মাত্রই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।





নাফিজ বারাকাহ্

Content Creator, Writer, Designer. Writes technology based articles, poems & Product reviews. Create gameplay videos on youtube, designs Logo, Poster also Typography as a Hobby.

2 Comments

Thank you for sharing your valuable comment.

  1. এমন দরকারি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ,,, 😊

    ReplyDelete
Previous Post Next Post