মেট্রোরেলের আদ্যপান্ত


বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (MRT) নামে পরিচিত। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। 

প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি-৬ নামক ২০.১০ কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারন করা হয়। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দু'দিক থেকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এমআরটি-৬ এর চূড়ান্ত রুট অ্যালাইনমেন্ট হলো- উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে (চন্দ্রিমা উদ্যান-সংসদ ভবন) খামারবাড়ী হয়ে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এ রুটের ১৬টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এ দুরত্ব অতিক্রম করতে - সময় লাগবে প্রায় ৩৮ মিনিট ।
 আন্তর্জাতিক মান সম্পন্ন ২৪ সেট মেট্রোরেল ট্রেন নিয়ে শুরু হবে এমআরটি লাইন-৬ এর যাত্রা । প্রতি সেট মেট্রোরেল ট্রেনে প্রাথমিকভাবে ৬টি করে কোচ থাকবে - যাতে পরবর্তিতে আরো ২টি কোচ যোগ করে কোচের সংখ্যা ৮টিতে উন্নীত করার  ব্যবস্থা থাকবে । মেট্রোরেলের সুষ্ঠু পরিচালনা, রক্ষনাবেক্ষণ এবং উন্নত সেবা নিশ্চিত করতে একটি অত্যাধুনিক অপারেশন কন্ট্রোল সেন্টার থাকবে। 
যাত্রীসাধারণের সুবিধার্থে মেট্রোরেলের স্টেশনগুলো হবে এলিভেটেড । টিকেট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে দোতলায় এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে তিনতলায় । প্রত্যেকটি মেট্রোরেল স্টেশনে লিফট, চলন্তসিঁড়ি,  সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ, প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে টিকেট সংগ্রহের মেশিনসহ আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক ব্যবস্থা থাকবে । Rapid Pass ব্যবহার করে যাত্রীরা নির্ঝনঝাটে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন ।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্ল্যাটফর্মে নিরাপত্তা বেষ্টনী  বা‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ স্থাপন করা হবে । নারী-পুরুষ, ছোটো-বড়, প্রতিবন্ধী, ধনী-গরিব সবাই স্বাচ্ছন্দে ও আরামদায়ক পরিবেশে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন ।
 পরিবেশবান্ধব মেট্রোরেলের কোচগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত, থাকবে সুবিন্যস্ত আসনব্যবস্থা, যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডিসপ্লে-প্যানেল ইত্যাদি। হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য প্রতিটি ট্রেনের কোচগুলোতে থাকবে নির্ধারিত স্থান। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মেট্রোরেলের থাকবে নিজস্ব বিদ্যুত সরবরাহ ব্যবস্থা।
সড়কের মিডিয়ান বরাবর  ভূমি  থেকে  প্রায় ১৩ মিটার ওপর দিয়ে নির্মিত এলিভেটেড মেট্রোরেলের কম্পন নিয়ন্ত্রনের জন্য থাকবে Floating Slab Track ও Continuous Welded Rail । শব্দ নিয়ন্ত্রণের জন্য  শব্দ নিরোধক দেয়াল স্থাপন করা হবে । এ ব্যবস্থাগুলো মেট্রোরেলের রুটে অবস্থিত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ন স্থাপনা গুলোকে সম্ভাব্য সব ধরনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করবে ।  
দিনের ব্যস্ততম সময়ে প্রতি সাড়ে চার মিনিট পরপর প্রতিটি স্টেশনের উভয়দিকে মেট্রোরেল থামবে । MRT Line-6  চালু হলে ২০২১ সালে প্রতিদিন প্রায় ৫ লক্ষ যাত্রীর জন্য মেট্রোরেলে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে ।


মার্চ২০২০অনুযায়ী,মেট্রোরেলের
যাত্রাপথগুলোর সর্বশেষ মানচিত্র:

এমআরটি লাইন ৬
প্রত্যাসিত সময়: আনুমানিক ২০২২ 
দৈর্ঘ্য: 20.1 কিমি
টার্মিনাল: উত্তরা টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন
ইন্টারচেঞ্জ স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন (MRT 1), ফার্মগেট (LRT 2)
ডিপো: উত্তরা টার্মিনাল

যাত্রাপথ:
উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজিপাড়া, শ্যাওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল,কমলাপুর


এমআরটি লাইন ১ (পূর্বাচল যাত্রাপথ)
প্রত্যাশিত সময়: আনুমানিক ২০২৬
দৈর্ঘ্য: 11.37 কিমি
টার্মিনাল: নোটুন বাজার, পূর্বাচল টার্মিনাল
ইন্টারচেঞ্জ স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন (MRT 6), বারিধারা (MRT লাইন 5 উত্তর)
ডিপো: রূপগঞ্জ

যাত্রাপথ:
নতুন বাজার,যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, পুলিশ অফিসার্স, হাউজিং সোসাইটি, মাস্তুল৷ পূর্বাচল পশ্চিম, পূর্বাচল মধ্য, পূর্বাচল পূর্ব, পিতলগঞ্জ


MRT লাইন ১ (এয়ারপোর্ট রেল লিঙ্ক)

প্রত্যাশিত সময়: আনুমানিক 2026
দৈর্ঘ্য: 39.87 কিমি
টার্মিনাল: গাজীপুর, কমলাপুর রেলওয়ে স্টেশন
ইন্টারচেঞ্জ স্টেশন: কমলাপুর (MRT 6), বারিধারা (MRT লাইন 5)
ডিপো: রূপগঞ্জ

যাত্রাপথ:
গাজীপুর, সাইনবোর্ড, বোর্ডবাজার, জাতীয় বিশ্ববিদ্যালয়, টঙ্গী, আবদুল্লাহপুর, উত্তরা, বিমানবন্দর, বিমানবন্দর T3, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, বারিধারা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল, রামপুরা


এমআরটি লাইন ২ 

প্রত্যাশিত সময়: আনুমানিক 2023
দৈর্ঘ্য: 16 কিমি
টার্মিনাল: উত্তর গুলশান, ফার্মগেট
ইন্টারচেঞ্জ স্টেশন: গুলশান 1 (MRT 4), গুলশান 2 (MRT 5 উত্তর), ফার্মগেট (MRT 2)
ডিপো: বারিধারা DOHS

যাত্রাপথ:

উত্তর গুলশান,  গুলশান-২,  গুলশান-১, শুটিং ক্লাব,,
তেজগাঁও, স্টেশন রোড,  ফার্মগেট


MRT লাইন-৪

প্রত্যাশিত সময়: আনুমানিক 2025
দৈর্ঘ্য: 24 কিমি
টার্মিনাল: ডেমরা, মহাখালী
ইন্টারচেঞ্জ স্টেশন: গুলশান 1 (MRT 2)
ডিপো: ডেমরা

যাত্রাপথ:
ডেমরা, স্টাফ-কোয়ার্টার,  আমালিয়া,  নন্দীপাড়া,  মেরাদিয়া, বনশ্রী আইডিয়াল স্কুল,  বিটিভি ভবন, মধ্য বাড্ডা, গুলশান-১,  মহাখালী


MTR লাইন ৫ (দক্ষিণ রুট)

প্রত্যাশিত সময়: আনুমানিক 2027
দৈর্ঘ্য: 17.4 কিমি
টার্মিনাল: গাবতলী, দশেরকান্দি
ইন্টারচেঞ্জ স্টেশন: গাবতলী (এমআরটি 5 উত্তর),
ডিপো: দশেরকান্দি

যাত্রাপথ:

গাবতলী,  টেকনিক্যাল, কল্যাণপুর,  শ্যামলী, কলেজ গেট,  আসাদ গেট, রাসেল স্কোয়ার, পশ্চিম পান্থপথ, বসুন্ধরা সিটি/প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, হাতিরঝিল (এফডিসি), মধুবাগ, আফতাবনগর কেন্দ্র,  আফতাবনগর


MRT লাইন-৫ (উত্তর রুট)

প্রত্যাশিত সময়: আনুমানিক 2028
দৈর্ঘ্য: 40 কিমি
টার্মিনাল: সাভার সেনানিবাস, জলশিরি হাউজিং
ইন্টারচেঞ্জ স্টেশন: বারিধারা (এমআরটি 1 এবং এমআরটি 5 উত্তর), গাবতলী (এমআরটি 5 দক্ষিণ)
ডিপো: হেমায়েতপুর


যাত্রাপথ:

সাভার সেনানিবাস,  সাভার গলফ কোর্স,  জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়, রেডিও কলোনি, সাভার সিটি সেন্টার,  ব্যাংকটাউন,  হেমায়েতপুর,  মধুমতি হাউজিং,  আমিনবাজার,  গাবতলী,  দারুস সালাম,  মিরপুর-১,  মিরপুর-১০ মিরপুর -২, বারিধারা, মাদানি এভিনিউ, ইউনাইটেড সিটি, জলসিড়ি হাউজিং




নাফিজ বারাকাহ্

Content Creator, Writer, Designer. Writes technology based articles, poems & Product reviews. Create gameplay videos on youtube, designs Logo, Poster also Typography as a Hobby.

Post a Comment

Thank you for sharing your valuable comment.

Previous Post Next Post