ই-সিম (eSim) এর পূর্ন রুপ হলো, এমবেডেড সিম(Embedded sim)। মুলত eSim হলো একধরনের ইলেকট্রনিক চিপ যেটি আগে থেকেই ফোনের মধ্যে বসানো থাকবে। এটা অনেকটা NFC এর মত কাজ করে। NFC কি তা জানতে এখানে ক্লিক করুন ( NFC কি এবং কিভাবে কাজ করে... বিস্তারিত)
eSim এর সুবিধা
বার বার সিম কিনে তা ফোনে ইনসার্ট করার ঝামেলা পোহাতে হবে না, সিমের যাবতীয় তথ্য ডিলিট করে, নতুন অপরেটর এর তথ্য সেইভ করে নিলেই হয়ে যাবে সিম চেইঞ্জ ,তবে eSim এর সুবিধার থেকে অসুবিধাই বেশি
eSim এর অসুবিধা
eSim আপনি চাইলেই অন্য কোনো ফোনে ব্যাবহার করতে পারবেন না, ব্যাবহার করার জন্য অবশ্যই সেই ফোনটিকে ইসিম সাপোর্ট করতে হবে। এদিকে কয়েকটি ফোন ছাড়া অধিকাংশ ফোনেই eSim সাপোর্ট করে না। যে সকল ফোনে eSim সাপোর্ট করে তার মূল্য আমাদের দেশের সাধারন মানুষের হাতের নাগালের বাইরে। বাংলাদেশে সর্বপ্রথম Grameenphone, eSim নিয়ে আসে এখনো অন্যান্য অপারেটর তাদের eSim এখনো বাংলােদেশের বাজারে আনেনি।
যে সকল ফোনে eSim সাপোর্ট করে
Apple
- iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini
- iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 Mini*
- iPhone SE*
- iPhone 11, 11 Pro, 11 Pro Max*
- iPhone XS, XS Max*
- iPhone XR*
- iPad Pro 12.9‑inch (4th generation)
- iPad Pro 12.9‑inch (3rd generation)
- iPad Pro 11‑inch (2nd generation)
- iPad Pro 11‑inch (1st generation)
- iPad Air (4th generation)
- iPad Air (3rd generation)
- iPad (8th generation)
- iPad (7th generation)
- iPad mini (5th generation)
Samsung
- Samsung Galaxy S22 5G, Ultra 5G, S22+ ✅ new
- Samsung Galaxy S21+ 5G
- Samsung Galaxy S21 Ultra 5G
- Samsung Galaxy Note 20 FE 5g
- Samsung Galaxy Note 20 FE
- Samsung Galaxy Note 20 Ultra, Ultra 5g
- Samsung Note 20+
- Samsung Fold LTE model
- Samsung Galaxy Z Fold3 5G
- Samsung Galaxy Z Flip 5G
- Samsung Galaxy Z Flip
- Samsung Galaxy S20, s20+ and S20 Ultra(Single SIM Nano-SIM and/or eSIM models )
- Samsung Galaxy Z Fold2 5G
- Samsung Galaxy Fold
Google
- Google Pixel 6 Pro ✅ new
- Google Pixel 6 ✅ new
- Google Pixel 5a 5G
- Google Pixel 5
- Google Pixel 4a
- Google Pixel 4
- Google Pixel 3 & 3XL ( Limited support )
- Google Pixel 2
Microsoft
- Microsoft Surface Duo
- Windows 10 PCs
Oppo
- Oppo Find X3 Pro
Huawei
- Huawei P40 and P40 Pro **
Sony
- Sony Xperia 10 III Lite ✅ new
গ্রামীণফোন (জিপি) তাদের eSIM. পরিষেবা চালু স্থগিত করেছে। প্রাথমিকভাবে ৭ মার্চ চালু হওয়ার ঘোষণা দিলেও সেবাটি এখনো জনসাধারণের জন্য সহজলভ্য নয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে eSIM. চালু হলে নতুন সিম ইস্যু করা থেকে রাজস্ব সংগ্রহের উপর প্রভাব সম্পর্কে এনবিআর বিটিআরসিকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। বিটিআরসি ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্রের মতে, "আমরা বিটিআরসি-তে নতুন প্রযুক্তিকে স্বাগত জানাই কিন্তু নিয়ন্ত্রক হিসাবে, আমাদের প্রযুক্তির মূল্যায়ন করতে হবে সেইসাথে দেখতে হবে এটি ব্যবহারকারীদের উপর কী প্রভাব ফেলবে। তাই আমরা eSIM এম চালু করা আপাতত বন্ধ করে দিয়েছি। "
জিপির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (ভারপ্রাপ্ত) হোসেন সাদাত বলেন, " সিস্টেমের প্রস্তুতি থাকা সত্ত্বেও, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে, গ্রামীণফোন ইসিম চালু করা পিছিয়ে দিয়েছে। সংশোধিত লঞ্চের তারিখ চূড়ান্ত করতে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। "