How to stop auto update of a specific app bangla.

 


আমাদের ফোনে এমন কিছু অ্যাপ আছে   যা  আগে থেকেই ইনস্টলড থাকে যা আমরা কখনোই ব্যবহার করি না কিন্তু google প্লে স্টোর এগুলোকে নিয়মিত আপডেট করে এবং এগুলো নিয়মিত আপডেট হওয়ার কারণে আমাদের ফোনের যে মেমোরি তা অটোমেটিক ফুল হতে থাকে আমাদের অজান্তে এবং কিছুদিন পরে আমাদের ফোন স্লো হয়ে যায় তখন প্রয়োজনীয় অ্যাপ্স গুলো আর ডাউনলোড করতে পারি না আবার আমরা জানি গুগল প্লে স্টোরে এমন একটি সার্ভিস আছে যার মাধ্যমে এই অটো আপডেট সার্ভিসটি বন্ধ করে রাখা যায় কিন্তু তাতে করে আমাদের যে  প্রয়োজনীয় এপ্স গুলা আছে তা আপডেট হতে পারে না এক্ষেত্রে যদি এমন একটি ফিচার থাকতো যার মাধ্যমে একটি নির্দিষ্ট অ্যাপের অটো আপডেট বন্ধ রাখা যাবে সেক্ষেত্রে কতই না ভালো হতো। নিচে আমি একটি প্রক্রিয়া দেখাবো এই প্রক্রিয়াটি ফলো করলে আপনারা আপনাদের ফোনের নির্দিষ্ট কিছু অ্যাপসের অটো আপডেট বন্ধ করে রাখতে পারবেন । নির্দিষ্ট অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখার জন্য নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন ।

১।  যেই অ্যাপটির অটো আপডেট বন্ধ করতে চান সেটিতে ক্লিক করে ধরে থাকুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করুন ।


২। স্ক্রল করে সবার শেষ অপশনটি সর্বশেষ অপশনটি অর্থাৎ অ্যাপ ডিটেলসে ক্লিক করুন।


৩।অ্যাপটি গুগল প্লে স্টোরে ওপেন হবে ।
৪। এরপর উপরের দিক থেকে ডানদিকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।


৫। এখানে এনাবল অটো আপডেট চেকবক্সটি ডি সিলেক্ট করে দিন 
এরপর থেকে এই অ্যাপটি আর কখনোই অটো আপডেট হবে না

প্রক্রিয়াগুলো আরো সহজ ভাবে বোঝার জন্য নিচের ইউটিউবের ভিডিওটি দেখতে পারেন।
আর্টিকেলটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন , এবং পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ

নাফিজ বারাকাহ্

Content Creator, Writer, Designer. Writes technology based articles, poems & Product reviews. Create gameplay videos on youtube, designs Logo, Poster also Typography as a Hobby.

Post a Comment

Thank you for sharing your valuable comment.

Previous Post Next Post