KZ EDX Pro IEM টি আমি এক সপ্তাহ হল কিনেছি এবং এটি আমি এক সপ্তাহ ফোনে ব্যবহার করছি । তো আজকের এই আর্টিকেলে আমি আমার ইউজার এক্সপেরিয়েন্সটি শেয়ার করব যাতে আপনাদের পরবর্তীতে এটি কেনার ব্যাপারে ডিসিশন নিতে সুবিধা হয় ।
ইয়ারফোনটির প্যাকেজিং এ আপনি দুটি ইয়ার বার্ডস পেয়ে যাবেন এবং সাথে একটি ডিটাচেবল কেবল পাবেন এবং কেবল এর সাথে আরও দুটি এয়ার টিপস পাবেন যেগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এয়ারফোনটি দুই মাসের ওয়ারেন্টি সহ আসছে । আর্টিকেলের শেষ অংশে আপনি কোথায় থেকে অফিসিয়াল KZ IEM গুলি কিনতে পারবেন তা নিয়ে বিস্তারিত থাকবে । এখন আমরা ইয়ারফোনের ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলি ।
প্রথমে চলে আসি ইয়ারফোন এর বিল্ট কোয়ালিটিতে। বিল্ট কোয়ালিটি আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে এই প্রাইস পয়েন্টে এয়ারফোনটির এয়ার বার্ডস দুটি প্লাস্টিক মেটেরিয়াল এর তৈরি এবং এর উপরে দুটি মেটাল গোল প্লেট রয়েছে। বার্ডস এর প্লাস্টিকের কোয়ালিটি খুবই ভালো এবং খুবই লাইট ওয়েট। এটি একটি ওভার ওয়্যার ইয়ারফোন অর্থাৎ কানের উপর দিয়ে ঘুরিয়ে পড়তে হয় সেক্ষেত্রে এটি পড়তে কোন অসুবিধা হয় না এবং এটি অনেক পাতলা হওয়াতে বেশিক্ষণ পরে থাকলেও কানে কোনো অসস্তি অনুভূত হয়না। এছাড়াও এটি কানে খুব সুন্দরভাবে ফিটিং হচ্ছিল তবে এয়ার বার্ডস গুলি একটু বড় হওয়ায় এটি কাত হয়ে শুয়ে ব্যবহার করা যাবে না, এতে কানে প্রচুর প্রেসার পড়তে পারে।
এয়ারফোনটির কেবল কোয়ালিটি অনেক ভালো এটি ডুয়াল কোরের একটি তার এবং তারের উপরে প্লাস্টিকের আবরণ রয়েছে তাই তারটি সহজে পেচিয়ে যায় না। আপনি যেভাবে রাখুন না কেন তাতে পেচিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কেবল গুলো ডিটাচেবল হওয়াতে, আপনি পরবর্তীতে চাইলে IEM টিকে Bluetooh IEM হিসাবেও ব্যাবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে Bluetooth মডিউলটি কিনতে হবে। তবে কেবলটি ইয়ারফোনটির ২মাসের ওয়রেন্টি এর মধ্যে পড়ে না, তাই নষ্ট হলে আপনাকে একটি নতুন কেবল কিনতে হবে।
সাথে দেওয়া ইয়ার টিপসের কোয়ালিটি অনেক ভালো, বিল্ট-ইন অবস্থায় যে টিপসটি থাকে সেটিও কানে খুব সুন্দর ভাবে আমার ফিট হচ্ছিল। আপনারা চাইলে আরো দুটি টিপস দেওয়া আছে, বিভিন্ন সাইজের, সেগুলো লাগিয়েও আপনাদের কানের সাইজের সাথে মিলিয়ে ব্যবহার করতে পারেন।
ওপরের লিঙ্ক থেকে আপনি সরাসরি ইয়ারফোনটি পারচেজ করতে পারবেন।
তারা বাংলাদেশে KZ এর অফিসিয়াল ডিলার অর্থাৎ তারা KZ এর প্রত্যেকটা প্রোডাক্ট এর উপরে অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে।


